আর এ মণ্ডল : সম্প্রতি আনিস হত্যার প্রতিবাদে উত্তাল সারা রাজ্য। হাওড়া জমিয়তও রাজ্য জমিয়ত উলামা-ই-হিন্দের সম্পাদক মুফতি আব্দুস সালাম এর নির্দেশে ২৩ ফেব্রুয়ারি আনিস খানের নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে তাঁর পরিবারের প্রতি সহানুভূতিশীল হয়ে আমতা থানার সারাদা গ্রামে জমিয়তের নেতৃবৃন্দ ও সদস্যগণ জমায়েত হন। সেখান থেকে নীরব প্রতিবাদ মিছিল আমতা থানা চত্বরে হাজির হয়। এই নীরব প্রতিবাদী শোক মিছিলে ছিলেন জেলা জমিয়তের সভাপতি হাফিজ আব্দুল খালেক, সম্পাদক ওয়াসিমুল বারী,সহ-সম্পাদক মুফতি জুবায়ের আহমাদ,বনি আমীন মল্লিক, হাফিজ মিসবাহ্ উদ্দিন ও জাহির আব্বাস প্রমুখ। জমিয়ত প্রতিনিধিগণ থানার ও সি দেবব্রত চক্রবর্তীর হাতে এই খুনের অপরাধীদের গ্রেফতার করার দাবী জানিয়ে একটি স্মারক লিপি/আবেদন পত্র তুলে দেন। এই বিষয়ে ওসি জানান যে, পূর্ণ কেসটির তদন্তভার “সিট” এর উপরে। ন্যায় বিচার অবশ্যই হবে এবং দোষীদের কড়া শাস্তি হবে।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





























