১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ২৫ ভাদ্র ১৪৩৩

সন্দেহ হলো সত্যি, চিতাবাঘকে করা হয়েছে হত্যা

  • নতুন গতি
  • আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • 32

আলিপুরদুয়ার: অবশেষে সন্দেহ সত্যি হলো। ময়নাতদন্তের রিপোর্ট এসেছে আলিপুরদুয়ারের বীরপাড়া একটি চা বাগান থেকে বুধবার সকালে যে চিতাবাঘটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাকে পিটিয়ে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে স্থানীয় এলাকার বাসিন্দারা ওই চিতাবাঘ টি কে পিটিয়ে খুন করেছে । স্থানীয় থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

প্রসঙ্গত ওই চা বাগানের পাশ দিয়ে বুধবার সকালে কাজে যাওয়ার সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা দেখেন একটি চিতা বাঘের মৃতদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে তারা বনদপ্তর এবং স্থানীয় পুলিশ প্রশাসনে খবর দেন। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো ব্যবস্থা করে।

সর্বাধিক পাঠিত

নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই, এগিয়ে ক্যাম্পা কোলা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সন্দেহ হলো সত্যি, চিতাবাঘকে করা হয়েছে হত্যা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার