২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

ডাম্পার এবং সব্জি বোঝাই গাড়ির সংঘর্ষে জখম ১

নিজস্ব প্রতিনিধি; পূর্ব মেদিনীপুরঃ

আজ সকাল ১১টা নাগাদ এক সব্জি বোঝাই গাড়ি বিদ্যাপিঠের দিকে যাওয়ার সময় হঠাৎ খেজুরি থানা(পূর্ব মেদিনীপুর) এলাকার কামারদা জামিনি মোড়ে বাঁকের কাছে এক ভ্যান রিক্সা চালককে পাশ কাটাতে গিয়ে হেঁড়িয়াগামী এক ডাম্পারের সাথে ধাক্কা লাগার ফলে ওই সব্জি বোঝাই গাড়ির চালক জখম হন এবং গুরুতর ভাবে তার মাথায় কাচের টুকরো ঢুকে যায়।

এরপর স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে স্থানীয় কলাগেছিয়া স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। এরপর ওই আহত ব্যক্তির শারীরিক অবস্থা খারাপ হতে শুরু হওয়ায় তাকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যদিও এই দুর্ঘটনার পর ডাম্পার চালক পলাতক। এরপর ঘটনাস্থলে খেজুরি থানার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি উদ্ধারে হাত লাগায়।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ডাম্পার এবং সব্জি বোঝাই গাড়ির সংঘর্ষে জখম ১

আপডেট : ১৩ জানুয়ারী ২০১৯, রবিবার