নিজস্ব সংবাদদাতা : মান্দড়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কানাইপুর ফুটবল মাঠে ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে উদযাপিত হল”খেলা হবে দিবস”মান্দড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ইলিয়াস মণ্ডল ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন। উক্ত ফুটবল প্রতিযোগিতায় বিভিন্ন গ্রামের খেলোয়াড়রা টিম করে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। উল্লেখ্য ফুটবল খেলায় অংশ গ্রহণ করে প্রাক্তন প্রধান সহ মান্দড়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সরফরাজ্, খেলার শেষে বিজয়ী টিমকে কাপ প্রাদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা অসীমা পাত্র মহাশয়া,অঞ্চল তৃণমূল নেতৃত্ব লাল্টুদা ব্লক নেতৃত্ব সৌমেন পাল,সেখ মহসিন সহ বিভিন্ন পদাধিকারীগণ।
১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ২৮ ভাদ্র ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

























