সেখ সামসুদ্দিন : মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নিমো ১ অঞ্চলের সহযোগিতায় প্রতীকী জিটিরোড অবরোধ, বিক্ষোভ ও মিছিল করা হয়। ত্রিপুরায় লাগাতর অভিষেক ব্যানার্জী থেকে শুরু করে তৃণমূল নেতৃত্বের ওপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়।
মেমারির ছিনুই এ প্রতীকী পাঁচ মিনিটের পথ অবরোধ করে বিক্ষোভ দেখানোর পর মিছিল করে বিষ্ণুপুর মোড় পর্যন্ত গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক তথা ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য্য, ব্লক সহ সভাপতি সন্দীপ পরামানিক, বাগিলা অঞ্চল কার্যকরী সভাপতি অর্ক ব্যানার্জী, ব্লক ছাত্র সভাপতি রাহুলদেব ঘোষাল, সহ সভাপতি সুরজ মন্ডল, শহর যুব সভাপতি সৌরভ সাঁতরা, নিমো ১ অঞ্চলের সভাপতি জগদীশ সরকার, তাপস বৈদ্য সহ নেতৃত্ব ও হাজার দুয়েক মহিলা পুরুষ নির্বিশেষে কর্মীসমর্থকবৃন্দ।
১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ২৮ ভাদ্র ১৪৩৩
BREAKING :
ত্রিপুরায় তৃণমূল নেতৃত্বের ওপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদ মেমারি ১ব্লক তৃণমূল কংগ্রেসের অবরোধ ও বিক্ষোভ মিছল করা হয়
-
নতুন গতি - আপডেট : ৮ অগাস্ট ২০২১, রবিবার
- 32
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
























