২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

রাজ্যে ফের ধরা পড়ল এক ভুয়ো আইপিএস অফিসার

নতুন গতি ওয়েব ডেস্ক: রাজ্যে ফের ধরা পড়ল এক ভুয়ো আইপিএস অফিসার। বৃহস্পতিবার রাতে বালি থেকে গ্রেফতার করা হয় অঙ্কিত কুমার সিং নামে ওই যুবককে। তার বিরুদ্ধে কলকাতা পুলিশের লোগো ব্যবহার করে জালিয়াতি করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ভয় দেখিয়ে বিভিন্ন লোককে মেসেজ করে ব্ল্যাকমেল করত অঙ্কিত।

কলকাতা পুলিশ সূত্রে খবর, নিজেকে আইপিএস বলে পরিচয় দিত অঙ্কিত। কলকাতা পুলিশের লোগো ব্যবহার করত অভিযুক্ত। পুলিশের সিনিয়র আধাকারিকদের ছবি ব্যবহার করে জালিয়াতি করত সে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বিভিন্ন লোককে টেক্সট পাঠাত এই বলে যে সাইবার থানায় তাদের বিরুদ্ধে কেস আছে, কিন্তু সে টাকার বিনিময়ে ব্যাপারটা মিটিয়ে দিতে পারে বলে সম্পূর্ণ মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, দাবি করত দু হাজার থেকে ১ লাখ টাকা। এই কাজ করতে সে ব্যবহার করত কলকাতা পুলিশের লোগো। এমনকি লোককে বিশ্বাস করাতে ব্যবহার করত ইন্টারনেট থেকে নেওয়া উচ্চপদস্থ আইপিএস অফিসারের ছবি।

কলকাতা পুলিশের নজরে আসতেই সাব ইনস্পেক্টর রাজা সাহা এবং তাঁর টিম তদন্ত শুরু করেন। গতকাল রাতে বালি থেকে অঙ্কিতকে গ্রেফতার করা হয়। ২৯টি হ্যান্ডসেট পাল্টিয়ে, আইপি মাস্ক পরে আইনের হাত থেকে পালানোর চেষ্টা করে অঙ্কিত। কিন্তু শেষপর্যন্ত পুলিশের জালে ধরা পড়ে সে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যে ফের ধরা পড়ল এক ভুয়ো আইপিএস অফিসার

আপডেট : ৬ অগাস্ট ২০২১, শুক্রবার