৪ আগষ্ট, সেখ সামসুদ্দিন : আজ সকালে মেমারি থানার সন্নিকটে জিটিরোডে একটা ট্রাক উল্টে একটা চায়ের দোকান সহ গ্লামার মটর সাইকেলকে চেপ্টে দেয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দা অনীক সাহার কাছে জানা যায় ট্রাকটির পিছনের বামদিকের টায়ারে সমস্যা থাকাই জক লাগিয়ে ড্রাইভার খালাসি টায়ার খুলে সারাতে যায়। ওখানে অনীক সাহা মটর সাইকেল রেখে চায়ের দোকানে ঢোকে চা খেতে। সেখানে ছিল দুই মহিলা সহ মোট পাঁচজন। হঠাৎই তারা খেয়াল করে গাড়ির জক বসে যাচ্ছে ও গাড়িটা দ্রুত হেলে পাল্টি খেতে যাচ্ছে। সময় নষ্ট না করে পাঁচজনে মুহূর্তের মধ্যে পিছনের নয়নজুলিতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচে। অপরদিকে গাড়িটি হুড়মুড়িয়ে উল্টে চাপা দেয় চায়ের দোকান সহ মটরবাইকটিকে। বরাত জোরে পাঁচজনে রক্ষা পেলেও চেপ্টে যায় বাইক সহ দোকান ঘরটি। ঘটনার পর ড্রাইভার খালাসি গা ঢাকা দেয়। পরে পুলিশ এসে পৌঁছায় ঘটনাস্থলে।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
মেমারি থানার কাছে জিটিরোডে ট্রাক উল্টে চায়ের দোকান ও বাইক চেপ্টে দেয়
-
নতুন গতি - আপডেট : ৪ অগাস্ট ২০২১, বুধবার
- 8
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















