নিজস্ব সংবাদদাতা : অভিনব উদ্যোগ সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের, সরকারের দুয়ারে সরকার, দুয়ারে রেশনের পর এই প্রথম কোন স্বেচ্ছাসেবী সংগঠন শুরু করল ‘দুয়ারে গাছ’। ১১ই জুলাই থেকে শুরু হয়েছে ‘দুয়ারে গাছ’ কর্মসূচি। রাজ্যে পরিবেশ প্রেমী সংগঠন ইতি মধ্যে পরিচিতি লাভ করেছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। বছরের প্রতিদিন নানা কর্মসূচির মাধ্যমে তারা মানুষকে গাছ লাগাতে উৎসাহ দান করে বৃক্ষবিলি ও রোপনের মাধ্যমে। ১১ই জুলাই পূর্ব বর্ধমানের বাজেপ্রতাপপুর, মালিরবাগানে শুরু হয় *’দুয়ারে গাছ’* কর্মসূচি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে মানুষ নাম নথিভুক্ত করেন। এবং গাছের চারা সংগ্রহ করেন। বিভিন্ন এলাকায় দুয়ারে গাছ কর্মসূচি গ্রহণ করা হয়। দ্বিতীয় কর্মসূচি *’দুয়ারে গাছ’* অনুষ্ঠিত হয় ২১শে জুলাই ভাতাড় থানার পানোয়া গ্রামে। পবিত্র ঈদ উল আজহার দিন মানুষ উৎসাহিত হয়ে গাছের চারা নিয়ে যান। ভাতাড় থানার প্রায় প্রত্যেকটি গ্রাম থেকে মানুষ আসেন এবং গাছের চারা সংগ্রহ করেন। ২৬শে জুলাই ভাতাড় থানার মাহাতা গ্রামে মহৎ উদ্যোগ নেওয়া হয়। ঐদিন মাহাতা গ্রামে একটি *”উপবন”* তৈরি করা হয় ১০০০টি ফলের চারা রোপণ করে। মানুষের দুয়ারে গাছ পৌঁছে দিচ্ছেন সংস্থার সর্বভারতীয় সভাপতি আবু আজাদ।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















