বিশেষ সংবাদদাতা,দেগঙ্গা: সম্প্রীতির পীঠস্থান পশ্চিমবঙ্গে যেকোন ধর্মীয় উৎসব যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হয়ে আসছে সুদীর্ঘকাল ধরে। কিন্তু বর্তমানে একটি সাম্প্রদায়িক দল বিভাজনের চেষ্টা করলে তা রুখে দিয়েছে বাংলার স্বাধীনচেতা জনগণ।
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেগঙ্গা প্রশাসনের উদ্যোগে থানাতে গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা রহিমা মণ্ডল,এসডিপিও শ্রী সৌমজিৎ বড়ুয়া,জলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, আইসি অজয় সিংহ রায়, বিশিষ্ট সমাজসেবী শ্রী অরুপ বিশ্বাস,পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ আনিসুর রহমান, ঊষা দাস,লিয়াকাত আলি সাগর,ইমাম ইমরান সাহেব,হাফিজুল ইসলাম,হুমায়ন রেজা চৌধুরী,পম্পা দত্ত সহ প্রধান,উপপ্রধান,ইমাম মোয়াজ্জেম ও অন্যান্য জনপ্রতিনিধিরা।
নতুন গতি 


























