সেখ সামসুদ্দিন : ১০ জুলাই, পেট্রল, ডিজেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্যের ঘোষিত কর্মসূচিতে মেমারি বিধানসভা এলাকায় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রসুলপুর বাজারে, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষে মেমারি বামুনপাড়া মোড়ে এবং মেমারি ২ ব্লকের সাতগেছিয়ায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। রসুলপুর বাজারে কর্মসূচির সূচনা করেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি বামুনপাড়া মোড়ে সূচনা করেন শহর সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার। এই অবস্থান কর্মসুচিতে সকাল দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত দফায় দফায় যোগ দেন শহর সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, জেলা সহ সভাপতি স্বপন বিষয়ী, সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত, স্বপন ঘোষাল, ফাত্তার কয়াল, জেলা জয়হিন্দ বাহিনীর সহ সভাপতি রামকৃষ্ণ হাজরা, সম্পাদক সমরেন্দ্রনাথ দাশগুপ্ত, জেলা ছাত্র পরিষদ সহ সভাপতি মুকেশ শর্মা, মহিলা নেত্রী গীতা দাস, প্রাথমিক শিক্ষক সংগঠন কলানবগ্রাম চক্রের সভাপতি মহঃ জাহাঙ্গীর, মেমারি মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক সহ সকল শাখা সংগঠনের নেতৃত্ব। উল্লেখ্য বিধানসভা নির্বাচনের পর আজই প্রথম সভায় যোগ দিলেন কোভিড জয়ী বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য ও শহর সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী।
১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৯ ভাদ্র ১৪৩৩
BREAKING :
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মূল্য বৃদ্ধির প্রতিবাদে মেমারি বামুনপাড়া মোড়, রসুলপুর, সাতগেছিয়া অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়
-
নতুন গতি - আপডেট : ১০ জুলাই ২০২১, শনিবার
- 35
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder




























