২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

এগিয়ে কে? মেসি না নেইমার?

নতুন গতি নিউজ ডেস্ক: ২০০৭ সালে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্তিনা। অবশেষে ১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে ফের মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্তিনা। ইতিহাস বলছে, বড় আসরে ব্রাজিলের কাছে পাত্তাই পায় না আর্জেন্তিনা। এর আগে ২০০৭ সালের কোপা ফাইনালে ৩-০ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। এবারেও কী সেই ফলের অ্যাকশন রিপ্লে হবে নাকি রেজাল্ট বদলাবে। তবে ২০০৭ সালের পরে আরও একবার কোপায় মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্তিনা। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালেও আর্জেন্তিনাকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।

তবে কোপার তথ্য বিচার করলে দেখা যাবে ২টি বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা এবং ৫বারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের থেকে কোপা আমেরিকায় প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছে আর্জেন্তিনা। এখন পর্যন্ত ১৪ বার দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শিরোপা জিতেছে আর্জেন্তিনা আর ৯ বার কোপায় চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।

কোপা আমেরিকার দ্বৈরথে এগিয়ে অবশ্য মেসির দেশ। এখনও পর্যন্ত ৩৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দেশ। যারমধ্যে আর্জেন্তিনা জিতেছে ১৫টি ম্যাচ ও  ব্রাজিল জিতেছে ১০টিতে, ড্র হয়েছে ৮টি ম্যাচ। গোলের সংখ্যার দিকেও এগিয়ে রয়েছে আর্জেন্তিনা। মেসির দেশ কোপায় ব্রাজিলের বিরুদ্ধে এখনও পর্যন্ত করেছে ৫২টি গোল অন্যদিকে আর্জেন্তিনার বিরুদ্ধে নেইমারের ব্রাজিল করেছে ৪০টি গোল।

তবে সামগ্রিক দ্বৈরথে এগিয়ে ব্রাজিল। সমস্ত প্রতিযোগিতা ধরলে আজ পর্যন্ত দুই দেশ পরস্পরের মুখোমুখি হয়েছে মোট ১০৭ বার। ৩৯টিতে জিতেছে আর্জেন্তিনা, ব্রাজিল জিতেছে ৪৩টিতে, ড্র হয়েছে ২৫টি ম্যাচ। আর্জেন্তিনা গোল করেছে ১৬১টি, ব্রাজিল ১৬৬টি।বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্তিনা। ২ বার জিতেছে ব্রাজিল, একবার আর্জেন্তিনা, একটি ম্যাচ ড্র হয়েছে। ব্রাজিল গোল করেছে ৫টি, আর্জেন্তিনা তিনটি। ফিফা কনফেডারেশনস কাপে একবারই হয়েছে এই দ্বৈরথ, ২০০৫ সালের ফাইনালে। সেই ম্যাচটিতে ব্রাজিল জেতে ৪-১ গোলে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় দুই দেশ মুখোমুখি হয়েছে আটবার। চারবার জিতেছে ব্রাজিল, দুবার আর্জেন্তিনা, দুটি ম্যাচ ড্র হয়েছে।

এবার রবিবারের ফাইনাল ম্যাচের দিকে তাকিয়ে বিশ্ব ফুটবল। এখন দেখার কোপা আমেরিকা ২০২১ এর ফাইনালে নেইমার ও মেসি, ব্রাজিল-আর্জেন্তিনা ম্যাচের রেকর্ড কতটা বদলাতে পারেন।

বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর সংবর্ধনা সভা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এগিয়ে কে? মেসি না নেইমার?

আপডেট : ৯ জুলাই ২০২১, শুক্রবার