০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩

করোনার রোগীর পাশে মদন মিত্র! কামারহাটিতে তৈরি করলেন শীততাপ নিয়ন্ত্রিত ১০০ বেডের সেফ হোম

নতুন গতি, কামারহাটি: ফেসবুকে লাইভে তিনি দূঃখ কষ্ট আনন্দ সব কিছু প্রকাশ করতে ভালোবাসেন। তিনি রবিবার ফেসবুক লাইভে দুঃখ প্রকাশ করেন কামারহাটির মানুষের জন্য শীততাপ নিয়ন্ত্রিত 100 বেডের সেফহোম এর ব্যবস্থা করলেন। করোনা সংক্রমনের হার ভয়াবহ , কোথাও অক্সিজেনের অভাব , আবার কোথাও বেডের অভাব। এই নিয়ে তিনি ফেসবুক লাইভে এসে দুঃখ প্রকাশ করেছিলেন।
তিনি ফেসবুক লাইভে জানান অক্ষয় তৃতীয়া মানুষের ভালো করার দিন। তাই তিনি এদিন করোনা রোগীর পাশে দাঁড়িয়ে সেফহোম তৈরি করলেন।

এছাড়াও মদন মিত্রের উদ্যোগে বেলঘড়িয়াতে একটি ক্লাবে অক্সিজেন পার্লার সেন্টার তৈরি করা হল। একই সঙ্গে ১০০ বেডের সেফহোমে ব্যবস্থাও করা হয়েছে। ঘরে রোগীদের চিকিৎসায় থাকছে অত্যাধুনিক মেশিন। যেমন, অক্সিমিটার থেকে শুরু করে নেবুলাইজারও রাখা হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত সেফ হোমে থাকছে বিনোদনের সুবিধা। গান টিভি দেখা সবকিছু ব্যবস্থাপনা করা হয়েছে। এমনকি যিনি এখানে থাকবেন তার শারীরিক অবস্থা কেমন আছে সেই বিষয়ে পরিবারকে এ টু জেট জানানো হবে। রোগীকে দেখার জন্য থাকছে সিসিটিভি ক্যামেরা।

“প্রে ফর নেপাল” চুঁচুড়ায় মানবতার বার্তা নারী শক্তি’র

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

করোনার রোগীর পাশে মদন মিত্র! কামারহাটিতে তৈরি করলেন শীততাপ নিয়ন্ত্রিত ১০০ বেডের সেফ হোম

আপডেট : ১৬ মে ২০২১, রবিবার