বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : জয়নগর থানার একটি উদ্যোগ প্রত্যয় নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান শিবির । লকডাউন কে উপেক্ষা করে পঞ্চাশের মধ্যে, মানুষকে নিয়ে এই রক্তদান শিবির। রক্তদান শিবির কে সাফল্যমন্ডিত করতে হাজির জয়নগর থানার আই সি অতনু সাঁতরা বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার,জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস,জয়নগর পুরসভার প্রশাসক সুজিত সরখেল সহ প্রত্যয়ের কর্মকর্তারা । এই মুহূর্তে রক্ত সংকট মেটাতে সীমিত পরিসরে গুটিকয়েক মানুষকে নিয়ে এই রক্তদান শিবির। যেখানে মানা হচ্ছে সোশ্যাল ডিসটেন্স, স্যানিটাইজার করে মাক্স ব্যবহার করা হচ্ছে। প্রতিটি মুহূর্তে করোনা সংক্রামনের আতঙ্ক বেড়েছে । জয়নগর থানার আই সি অতনু সাঁতরা তিনি প্রতিটি ক্ষেত্রে মানবিকতার নজির গড়েন। কয়েক দিন আগে অসহায় মানুষদের বস্ত্রসহ খাদ্য সামগ্রী দান করেছেন আজ তার মুখ থেকেও লকডাউনের মধ্যে কোন পরিবার সমস্যায় পড়লে যোগাযোগ করতে পারেন, এমনকি তাঁর কন্টাক্ট নাম্বার দেন যোগাযোগ করার জন্য ।এমনই মানবিকতার নজির গড়ার এলাকার মানুষ সাধুবাদ জানায় ।
০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

























