নিজস্ব সংবাদদাতা,নতুন গতি, মেদিনীপুর:-দীর্ঘ টানাপোড়েনের পর পরিযায়ী ছাত্রছাত্রীদের পর আজমীর থেকে বাড়ী ফিরলেন পরিযায়ী শ্রমিক ও তীর্থযাত্রীরা। মঙ্গলবার সন্ধ্যায় 33 জন পরিযায়ী শ্রমিকদেরকে খড়গপুরে আনা হয়। পরে সরকারি বাসে করে ঘাটাল ও মেদিনীপুরে পাঠানো হয়। খড়গপুরের 9 জনকে থার্মাল স্ক্রিনিং করে ছেড়ে দেওয়া হয়। মেদিনীপুরের 9 জনকে মেদিনীপুর কলেজ মাঠে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং বাকী ঘাটালের 15 জনকে বিশেষ বাসে করে পৌঁছে দেওয়া হয়। প্রশাসন ও স্বাস্থ্যদপ্তর থেকে কড়া নির্দেশ জারি করে বলা হয় আগামী 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং কোনো রকম শারীরিক সমস্যা হলে তৎক্ষণাৎ যেন স্বাস্থ্য দপ্তরের যোগাযোগ করে।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
আজমীর থেকে বাড়ী ফিরলেন পরিযায়ী শ্রমিক ও তীর্থযাত্রীরা, করা হলো থার্মাল স্ক্রিনিং
-
নতুন গতি - আপডেট : ৬ মে ২০২০, বুধবার
- 7
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















