আজিম সেখ,নতুন গতি, বীরভূম: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মা ও এক শিশু সন্তানের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বীরভূমের মুহম্মদ বাজার থানার ৬০ নং জাতীয় সড়কের সোতসালের কাছে। ঘটনায় মৃত মহিলার স্বামী ও আরো একজন সন্তান রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার নাম তাজমিনা বিবি ও তাঁর শিশুসন্তান মিরাজুল সেখ। স্বামী দুখু শেখ মোটরসাইকেলে করে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সোতসাল থেকে দীঘলগ্রামের উদ্দেশ্যে ফিরছিলেন। সোঁতসাল ও কালিতলা বাসস্ট্যান্ডের মাঝে ৬০ নং জাতীয় সড়কে সামনের দিক থেকে আসা একটি মোটরবাইক তাদের বাইক কে ধাক্কা মারলে তারা চারজনই রাস্তার উপর ছিটকে পড়েন পিছন থেকে আসা একটি লরি তাদেরকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাদের শিশু সন্তানের মৃত্যু হয়।জখম অবস্থায় বাকিদেরকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ওই গৃহবধূর মৃত্যু হয়।দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে মহঃবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
বীরভূমের 60নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় নিহত মা ও শিশুসন্তান
-
নতুন গতি - আপডেট : ১০ জানুয়ারী ২০২০, শুক্রবার
- 9
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























