নাজিবুল্লাহ, নূতন গতি, বসিরহাটঃ মঙ্গলবার বাদুড়িয়া জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের জট কাটাতে বাদুড়িয়া বি এল আর ও অফিসে একটি ডেপুটেশন দেওয়া হয়। আর এই ডেপুটেশন কে ঘিরে বাদুড়িয়ার মানুষ আবারও কংগ্রেসের গান্ধীগিরির সাক্ষী থাকল। প্রথমে বি এল আর ও অফিসের সামনে মঞ্চ বেঁধে বিধায়ক কাজী আবদুর রহিম দিলু সহ কংগ্রেসের একাধিক নেতৃত্ব বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বক্তিৃতা দেওয়ার পর ফুল এবং মিষ্টি নিয়ে বাদুড়িয়া ভূমি দপ্তরের আধিকারিক সুদিপ্ত ব্যানার্জির সঙ্গে দেখা করেন কাজী আব্দুর রহিম দিলু সহ ১০জনের একটি প্রতিনিধি দল। কংগ্রেসের তরফে নিয়ে যাওয়া ফুল এবং মিষ্টি আধিকারিক সুদীপ্ত ব্যানার্জি হাসিমুখে গ্রহণ করেন। বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম তিনি জমির মিস কেস, জমি মিউটেশন, এবং রেকর্ড, পরচা দ্রুত দেওয়ার কাজে অগ্রগতি আনা সহ সাধারণ মানুষের জমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগের কথা আধিকারিক এর সামনে তুলে ধরেন এবং দ্রুত সমাধানের অনুরোধ জানান। ভূমি দপ্তরের আধিকারিক সুবীর সুদীপ্তা ব্যানার্জি ও অভিযোগের প্রতিটি বিষয়ে তিনি গুরুত্ব দিয়ে দেখবেন বলেও জানিয়েছেন। এবং তিনি জনগণের সামনে মাইকে বলেন কোন মারাফাত নয় প্রতিটি জমির হোল্ডার নিজেরা আমার কাছে সরাসরি আসুন আমি আপনাদের দ্রুত কাজ সমাধানের চেষ্টা কোরবো। স্বভাবত আধিকারিকের এই আশ্বাস পেয়ে খুশি বাদুড়িয়ার সাধারণ মানুষ। ডেপুটেশন শেষে বিধায়ক কাজী আব্দুর রহিম সাংবাদিকদের বলেন আমাদের প্রতিটি অভিযোগ ভূমি দপ্তরের আধিকারিক সুদীপ্তা ব্যানার্জি তিনি শুনেছেন এবং আগামী দিন সাধারণ মানুষ যথাযোগ্য পরিষেবা পাচ্ছে কিনা সেদিকেও আমাদের নজর থাকবে।এদিনের ডেপুটেশনে কাজী আব্দুর রহিম দিলু ছাড়াও বাদুড়িয়া কংগ্রেসের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।
২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩
BREAKING :
কংগ্রেসের গান্ধী গিরি ফুল মিষ্টি নিয়ে বি.এল.আর.ও অফিসে ডেপুটেশন বাদুড়িয়া কংগ্রেসের
-
নতুন গতি - আপডেট : ১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার
- 17
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder














