মালদা ৭ জুলাই: সেবা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ৫টাকার বিনিময় দুস্থ ও পথচলতি মানুষকে দুপুরের খাবার প্রদান করার আয়োজন করা হয়, মালদা শহরের রথবাড়ি মোড়ের মালদা টুরিস্ট লজের সংলগ্ন এলাকায় রাস্তার ধারে। রবিবার দুপুরে সংস্থার তরফ থেকে প্রায় ৫০০ শতাধিক মানুষকে পাঁচ টাকার বিনিময়ে দুপুরের আহার প্রদান করেন।সেবা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য সংবাদমাধ্যমকে জানান তারা তাদের কিছু বন্ধু বান্ধব ও বান্ধবী মিলে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি তৈরি করেছেন। তাদের সংস্থা একেবারেই নতুন। তারা লক্ষ করে দেখেছেন মালদা জেলার বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে মালদা শহরে দরকারি কাজের জন্য মানুষ আসে কেউবা আসে ডাক্তার দেখাতে কেউবা আসে হাসপাতালে চিকিৎসা করাতে অর্থাৎ বিভিন্ন কাজে আসেন মালদা শহরে, তার মধ্যে কিছু গরিব মানুষ আসেন শহরে। পয়সার জন্য দুপুরের খাবার টুকু খেতে পারেন না তারা। তাই বন্ধু বান্ধবী মিলে ঠিক করেছেন পাঁচ টাকার বিনিময়ে দুপুরের খাওয়া দেওয়ার কথা। প্রায় কয়েক সপ্তাহ থেকে তারা পাঁচ টাকার বিনিময়ে ৫০০ শতাধিক মানুষকে খাবার প্রদান করে আসছেন। তারা চেষ্টা করছেন ভবিষ্যতে এই ভাবেই পাঁচ টাকার বিনিময়ে সাধারণ মানুষকে দুপুরের খাবার দেয়ার কথা। সদস্যরা সকলেই পড়ুয়া, তাদের দ্বারা পূর্ণ খরচ বহন করা সম্ভব না। যদি কোন সংস্থা থেকে বা কোন ব্যক্তি এই কাজের জন্য সাহায্যের হাত বাড়াই তাহলে এই কাজ করতে আরও সুবিধা হবে বলে জানান তারা।
২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 















