১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২৯ আশ্বিন ১৪৩৩

পুজোর মুখে উচ্ছেদের খাঁড়া, বিপন্ন ৭০ দোকানদারের রুজি-রুটি

  • নতুন গতি
  • আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
  • 20
শিলিগুড়ি: পুজোর মুখে উচ্ছেদের আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে শিলিগুড়ি সংলগ্ন অম্বিকানগর বাজারের প্রায় ৭০ জন দোকানদারের। রেলের জমিতে থাকা দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে এই দোকানগুলিই তাঁদের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন।
সূত্রের খবর, নিউ জলপাইগুড়ি স্টেশনের পিছনে নতুন প্রবেশপথ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে রেল হাসপাতাল পর্যন্ত রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। রাস্তার সামনে থাকা দোকানগুলি সরিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তাঁদের অভিযোগ, এর আগেও রেলের তরফে দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। ফের মৌখিকভাবে দোকান সরানোর কথা জানানো হয়েছে। এদিন অম্বিকানগর বাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা নিজেরাই দোকান সরিয়ে নিচ্ছেন।
শুধু অম্বিকানগর নয়, শিলিগুড়ি শহর ও সংলগ্ন রেলের জমিতে থাকা বিভিন্ন বাজার ও বসতিতেও উচ্ছেদের আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে বসবাসকারী বহু মানুষের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা উচিত নয়।
দোকানদার রাজকুমার দেবনাথ জানান, প্রায় ১৫ বছর ধরে তিনি সেখানে ব্যবসা করছেন। দোকান উঠে গেলে জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। রাস্তা সম্প্রসারণের প্রয়োজনীয়তা মেনে নিয়েও ব্যবসায়ীদের বিকল্প জায়গা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
উন্নয়নের স্বার্থে রাস্তা সম্প্রসারণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জীবিকা ও পুনর্বাসনের ব্যবস্থা কীভাবে হবে, এখন সেটাই বড় প্রশ্ন।

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পুজোর মুখে উচ্ছেদের খাঁড়া, বিপন্ন ৭০ দোকানদারের রুজি-রুটি

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার