১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ২৮ ভাদ্র ১৪৩৩

৩৬ বিএড-ডিএড কলেজকে শোকজ, কড়া নজরে পরিকাঠামো

নতুন গতি প্রতিবেদক, চাঁচল: পরিকাঠামো নিয়ে রাজ্যের বিএড ও ডিএড কলেজগুলির উপর কড়া নজর সরকারের। রাজ্যের ৬০২টি বিএড ও ডিএড কলেজের মধ্যে ৪৩২টিকে শোকজ করা হয়েছে। এর মধ্যে মালদহ জেলার ৩৬টি কলেজ রয়েছে। সরকারি পদক্ষেপে উদ্বেগ তৈরি হলেও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখার বার্তা দিয়েছে বিএড-ডিএড কলেজগুলির সংগঠন ইউনাইটেড ফোরাম। সংগঠনের বক্তব্য, শোকজ মানেই কলেজ বন্ধ হয়ে যাওয়া নয়। বরং পরিকাঠামোগত ঘাটতি চিহ্নিত করে তা পূরণের সুযোগ হিসেবেই বিষয়টিকে দেখা উচিত।
শনিবার পুরাতন মালদহের সাহাপুর সেতু মোড় সংলগ্ন একটি বেসরকারি হোটেলে ইউনাইটেড ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জেলার বিভিন্ন বিএড ও ডিএড কলেজের বর্তমান পরিস্থিতি, সরকারি নিয়মকানুন, পরিচালনা এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নিয়ম অনুযায়ী কলেজগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো ও সুযোগ-সুবিধা থাকা জরুরি। কোনও ঘাটতি থাকলে তা দ্রুত পূরণ করতে হবে। মালদহের ৩৬টি কলেজ শোকজের তালিকায় থাকায় বিষয়টি নিয়েও সম্মেলনে আলোচনা হয়। সংশ্লিষ্ট কলেজগুলি যথাযথ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে সংগঠনের দাবি।
ইউনাইটেড ফোরামের বক্তব্য, ভবিষ্যতের শিক্ষক তৈরিতে বিএড ও ডিএড কলেজগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সরকারি নজরদারিকে কাজে লাগিয়ে পরিকাঠামো ও শিক্ষার মানোন্নয়ন করাই এখন মূল লক্ষ্য।

ফের উত্তপ্ত বীরভূমের পাঁড়ুই এলাকায়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

৩৬ বিএড-ডিএড কলেজকে শোকজ, কড়া নজরে পরিকাঠামো

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার