০৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ২১ ভাদ্র ১৪৩৩

বারুইপুরে বিজেপি নেতা খুনে কুলতলিতে গ্রেফতার দুই

নিজস্ব সংবাদদাতা, কুলতলী: বারুইপুর থানার হাড়দহ গ্রাম পঞ্চায়েতের উত্তর টাঙ্গাইলবেড়িয়া এলাকায় বিজেপি নেতা বাপি প্রামাণিক খুনের ঘটনায় কুলতলী থেকে গ্রেফতার হলেন দুই অভিযুক্ত। শুক্রবার কুলতলী থানার পুলিশ অভিযান চালিয়ে সনাতন মণ্ডল ও শুভঙ্কর প্রসাদকে গ্রেফতার করে। শনিবার তাঁদের বারুইপুর আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৩ আগস্ট, রবিবার রাতে স্থানীয় একটি পুজো কমিটি গঠন ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদ বাধে। সেই সময় বাপি প্রামাণিক গুরুতরভাবে আক্রান্ত হন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় বিজেপির সাসপেন্ডেড মণ্ডল সভাপতি সুজন মণ্ডল-সহ একাধিক ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তদন্তে খুনের কারণ এবং অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের তরফে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ উঠলেও পুলিশ প্রাথমিকভাবে পুজো কমিটি নিয়ে স্থানীয় বিবাদকেই ঘটনার সূত্র হিসেবে দেখছে। ফলে ঘটনাটি রাজনৈতিক খুন কি না, তা এখনও চূড়ান্ত নয়।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে কুলতলী থানার পুলিশ।

দলীপ ট্রফির ফাইনাল রবিবার, ১০০তম প্রথম-শ্রেণির ম্যাচ পূর্ণ করার সময় শামীকে অভিনন্দন জানাবে সিএবি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বারুইপুরে বিজেপি নেতা খুনে কুলতলিতে গ্রেফতার দুই

আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার