১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২৮ আশ্বিন ১৪৩৩

শিলিগুড়িতে রাখির টানে মন্ত্রী শংকর ঘোষ

শিলিগুড়ি: রাখি বন্ধন উৎসব উপলক্ষে শিলিগুড়িতে একাধিক কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। শুক্রবার শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত রাখি বন্ধন উৎসবে যোগ দেন তিনি।
এদিনের অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি এলাকার বহু স্থানীয় মহিলাও উপস্থিত ছিলেন। উৎসবের আবহে স্থানীয় মহিলাদের কাছ থেকে রাখি পরেন মন্ত্রী শংকর ঘোষ। এরপর সকলকে রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা জানান তিনি।
রাখি বন্ধন ভাই-বোনের ভালোবাসা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক। সেই বার্তাকে সামনে রেখে এদিন ২৪ নম্বর ওয়ার্ডে উৎসবের আমেজ তৈরি হয়। মন্ত্রীকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও কর্মী-সমর্থকদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানে শংকর ঘোষ রাখি বন্ধনের তাৎপর্য তুলে ধরে সকলের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার বার্তা দেন। এদিনের কর্মসূচিকে ঘিরে ওয়ার্ডজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শিলিগুড়িতে রাখির টানে মন্ত্রী শংকর ঘোষ

আপডেট : ২৯ অগাস্ট ২০২৬, শনিবার