২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩
২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩

ভুতনির গঙ্গা ভাঙন এলাকা পরিদর্শন বিধায়ক গৌর চন্দ্র মন্ডল

পার্থ ঝা,মানিকচক: গঙ্গা ভাঙনে ক্ষতিগ্ৰস্থ মালদার মানিকচকের ভুতনির কেশরপুর, আলাদিয়া এলাকা সরজমিনে পরিদর্শন করলেন মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল।ভাঙন কবলিত এলাকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন পাশাপাশি ক্ষতিগ্ৰস্থ পরিবার গুলির সাথে কথা বলেন তাঁদের সমস্যার কথা শোনেন।
পরিদর্শনকালে গঙ্গা ভাঙ্গনে ক্ষতিগ্ৰস্থ সাধারণ মানুষের দুর্দশা এবং বিভিন্ন প্রয়োজনীয় দাবির কথা বিধায়কের কাছে তুলে ধরেন।বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল ভাঙন কবলিত এলাকা ঘুড়ে দেখেন।ভাঙনরোধের কাজে দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্ৰহনের প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।
এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন ভুতনি থানার ওসি সহ প্রশাসনিক আধিকারিকেরা।পরিদর্শন শেষে বিধায়ক গৌর চন্দ্র মন্ডল জানান,ভাঙন পীড়িত মানুষের সমস্যা কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাছে তুলে ধরা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকার দাবি, নালুয়ায় মহিলাদের অবস্থান

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভুতনির গঙ্গা ভাঙন এলাকা পরিদর্শন বিধায়ক গৌর চন্দ্র মন্ডল

আপডেট : ২৬ অগাস্ট ২০২৬, বুধবার