জয়দেব গোপ উত্তর দিনাজপুর:- ৫৪ তম বর্ষের কাঁচাকালী সার্বজনীন শারদীয়া দুর্গাপূজার আনুষ্ঠানিক ভাবে খুঁটি পূজা সম্পন্ন হল বৃহস্পতিবার। এদিন পূজা কমিটির আয়োজনে ঢাকের বাদ্দি শঙ্খ ও উলু ধ্বনির মধ্য দিয়ে পুরোহিতের মন্ত্রচ্চারণের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কাঁচাকালী বাজারের একমাত্র শারদীয়া দুর্গা পূজার আনুষ্ঠানিক খুঁটি পুজো সম্পন্ন হয়। আয়োজক কমিটির সম্পাদক বরুন সিংহ পিন্টু সিনহা ও কোষাধ্যক্ষ সন্তোষ সাউ জানান এবারে তাদের পুজো ৫৪ বছরে পদার্পণ করল। দর্শক টানতে প্রতি বছর তাদের মণ্ডপ শয্যায় জোর দেওয়া হয়। এবারে তাদের মন্ডপের থিম আইফেল টাওয়ার। এই আকর্ষণীয় মন্ডপের টানে এবারও তারা দর্শকদের মন জয় করতে পারবেন বলে আশাবাদী। এদিনের খুঁটি পূজায় উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি তথা এলাকার বিজেপি নেতা শংকর অধিকারী পরেশ সিংহ বুবাই ঘোষ প্রবীণ বাসিন্দা নিতাই দাস প্রমূখ। আয়োজক কমিটি জানান চোপড়া ব্লকের শারদীয়া দুর্গাপূজা কমিটি গুলির মধ্যে অন্যতম মাঝিয়ালী অঞ্চলের কাঁচাকালী সার্বজনীন দুর্গাপূজা। এখানে প্রতিদিন দর্শনার্থীর ভিড় থাকে উল্লেখযোগ্য। দশমীর দিন এখানে মেলাও বসে। থাকে সংস্কৃতিক অনুষ্ঠান ড্যান্স ও কুইজ প্রতিযোগিতা । এলাকার বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে পুজো দেখতে আসেন।
২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩
BREAKING :
৫৪তম বর্ষে কাঁচাকালী দুর্গাপুজো, দর্শক টানতে এবার চমক আইফেল টাওয়ার
-
নতুন গতি - আপডেট : ২১ অগাস্ট ২০২৬, শুক্রবার
- 11
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder























