২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩
২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩

ডাকাতির ছক বানচাল, ফিল্মি কায়দায় চার দুষ্কৃতী গ্রেফতার

আসানসোল, রানিগঞ্জ: ডাকাতির বড়সড় ছক বানচাল করল রানিগঞ্জ থানার পুলিশ। পুলিশের অভিযানের সময় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছিল এক দুষ্কৃতী। তবে পাল্টা তৎপরতায় তার হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে চারজনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আমড়াসোতা মোড় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ডাকাতির উদ্দেশ্যে একদল দুষ্কৃতী আমড়াসোতা মোড়ে জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে আমড়াসোতা ফাঁড়ির পুলিশ সেখানে হানা দেয়। পুলিশকে দেখে এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখানোর চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময়ই সাহসিকতার সঙ্গে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি কেড়ে নেন পুলিশকর্মীরা। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় চারজনকে।
ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড কার্তুজ এবং একটি গাড়ি বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত চারজনই বীরভূমের বাসিন্দা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই দুষ্কৃতী পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ডাকাতির পরিকল্পনা ও চক্রের সঙ্গে জড়িত বাকিদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় মালতী রাভার বাড়ির সামনে বিক্ষোভ মহিলাদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ডাকাতির ছক বানচাল, ফিল্মি কায়দায় চার দুষ্কৃতী গ্রেফতার

আপডেট : ২১ অগাস্ট ২০২৬, শুক্রবার