২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩
২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩

অস্থায়ী কর্মীকে লাগাতার ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মালদা মেডিকেল কলেজ চত্বরে

নতুন গতি প্রতিবেদন, মালদা: অস্থায়ী কর্মীকে লাগাতার ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদা মেডিকেল কলেজ চত্বরে। অভিযোগের আঙুল উঠেছে হাসপাতালের এক সুপারভাইজারের দিকে। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করিয়ে ইংরেজবাজার থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে।
পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, গত রবিবার ইংরেজবাজার থানায় নির্যাতিতা মহিলা অভিযুক্ত সুপারভাইজারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাতে জানিয়েছেন, তাঁকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছে একাধিকবার। সেই অভিযোগের ভিত্তিতে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয় এবং সোমবার বিকেলে গ্রেফতার করা হয় সেই সুপারভাইজারকে। ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
জানা গিয়েছে, এর আগেও ধৃতের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল একাধিক অভিযোগ। তবে যে বেসরকারি স্বংস্থা হাসপাতালের দায়িত্বে রয়েছে, তার মালদার ইনচার্জ অরিন্দম মৈত্র একজন প্রভাবশালী ব্যক্তি এবং ধৃত অরিন্দম মৈত্রের বেশ ঘনিষ্ঠ। সেই কারণেই কেউ অভিযোগ জানানোর বা প্রতিবাদ করার সাহস দেখাতে পারেননি। যদিও অরিন্দম মৈত্র ধৃতের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা অস্বীকার করেছেন। এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, তারা বিষয়টি জেনেছে এবং পুলিশ তার মতো কাজ করবে।

ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে টিকিট কেটেও বিনা চিকিৎসায় বাড়ি ফিরলেন রোগীরা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অস্থায়ী কর্মীকে লাগাতার ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মালদা মেডিকেল কলেজ চত্বরে

আপডেট : ২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার