শিলিগুড়ি: শ্রমিক সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে দার্জিলিং জেলা INTUC-এর উদ্যোগে বুধবার শিলিগুড়ির শ্রমিক ভবনে অনুষ্ঠিত হল বিশেষ যোগদান কর্মসূচি। বিভিন্ন সংগঠন থেকে আগত নেতৃত্ব ও প্রতিনিধিরা এদিন আনুষ্ঠানিকভাবে INTUC-তে যোগদান করেন।
১৯ আগস্টের এই কর্মসূচিকে ঘিরে শ্রমিক ভবনে ছিল উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠানে দার্জিলিং জেলা INTUC-এর নেতৃত্ব, কর্মী ও সমর্থকদের পাশাপাশি নবাগত সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁদের হাতে সংগঠনের পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃত্ব শ্রমিকদের অধিকার, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং শ্রমিক স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। নতুন সদস্যদের যোগদানের ফলে সংগঠন আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
দার্জিলিং জেলা INTUC-এর সভাপতি দিলীপ দাসের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে আগামী দিনে শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আরও সক্রিয়ভাবে আন্দোলনে নামার বার্তাও দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের পাশে থেকে তাঁদের অধিকার ও দাবিদাওয়া নিয়ে ধারাবাহিকভাবে কাজ করাই INTUC-এর প্রধান লক্ষ্য।
নতুন গতি 






















