২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৩ ভাদ্র ১৪৩৩

আসানসোলে ভয়াবহ জলবন্দি, বাড়ির ছাদে রাত কাটালেন বহু পরিবার

আসানসোল: লাগাতার প্রবল বৃষ্টিতে পশ্চিম বর্ধমানের আসানসোলের রেলপাড় এলাকায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। জল ঢুকে পড়েছে বহু বাড়িতে। কোথাও কোথাও জলস্তর ৫ থেকে ১০ ফুট পর্যন্ত পৌঁছেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, বহু পরিবার বাড়ির নিচের অংশ ছেড়ে দোতলা ও তিনতলায় আশ্রয় নিয়েছেন। অনেকে আবার রাতভর বাড়ির ছাদে কাটিয়েছেন।
জল বাড়তে থাকায় নিরাপদ আশ্রয়ের খোঁজে বেশ কিছু পরিবার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। জলমগ্ন হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী। জলবন্দি বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়াও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আসানসোল পুরনিগম ও জেলা প্রশাসনের আধিকারিকরা। উদ্ধার ও ত্রাণকাজে নামানো হয় সিভিল ডিফেন্সের কর্মীদের। একাধিক জলমগ্ন বাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদে উদ্ধার করে রেসকিউ টিম। পাশাপাশি দুর্গত পরিবারগুলির কাছে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকেও সাহায্যের হাত বাড়ানো হয়েছে।
তবে জল নিষ্কাশন ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত জল নামানোর পাশাপাশি উদ্ধার ও ত্রাণকাজ আরও জোরদার করার দাবি জানিয়েছেন তাঁরা।

৩৫ বছর পর বিধায়কের পা পড়ল কাঁকসার জামদহে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আসানসোলে ভয়াবহ জলবন্দি, বাড়ির ছাদে রাত কাটালেন বহু পরিবার

আপডেট : ১৯ অগাস্ট ২০২৬, বুধবার