১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১ ভাদ্র ১৪৩৩
১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১ ভাদ্র ১৪৩৩

আদালতে নিয়ে যাওয়ার সময়েও নেতাজির বিরুদ্ধে ক্ষোভ উগরাল ধৃতরা

নতুন গতি, কোচবিহার: সম্প্রতি, ভারতমাতার অন্যতম বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে নানা কুরুচিকর ও আপত্তিজনক মন্তব্যকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছেন কোচবিহার সহ গোটা পশ্চিমবঙ্গে। রীতিমতো নিন্দার বন্যা বয়ে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালায় পুলিশ এবং গ্রেফতার করা হয় মোট ৫ জনকে, যাদের মধ্যে অন্যতম পিন্টু রায় ও কৃষ্ণ কার্জি।
শুক্রবার সকল ধৃতদের আদালতে তোলার কাজ শুরু হয়। জানা গিয়েছে, যখন তাদের থানা থেকে বের করা হচ্ছিল, তখনও তাদের চোখেমুখে কোনও চিন্তা বা অনুশোচনার ছাপ দেখা যায়নি। আদালতে নিয়ে যাওয়ার সময়ে পিন্টু ও কৃষ্ণ প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে তারা দাবি করে, তারা নাকি নেতাজিকে নিয়ে কোনও ভুল মন্তব্য করেনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পিন্টু বলে, “নেতাজি ওয়ার ক্রিমিনাল।”
প্রসঙ্গত, নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে বিজেপি নেতাদের আপত্তিজনক মন্তব্যের তীব্র সমালোচনা চলছে সমগ্র বঙ্গ রাজনৈতিক মহলে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যে কেউ নেতাজি সম্পর্কে অপমানজনক মন্তব্য করলে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। এরপর একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। যদিও এখনও ধেয়ে আসছে বিরোধীদের সমালোচনা ও নিন্দা।

১৫ আগস্টের তিন দিন পর, নদিয়ার ‘স্বাধীনতা দিবস’

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আদালতে নিয়ে যাওয়ার সময়েও নেতাজির বিরুদ্ধে ক্ষোভ উগরাল ধৃতরা

আপডেট : ১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার