১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১ ভাদ্র ১৪৩৩
১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১ ভাদ্র ১৪৩৩

নতুন আদালত ভবন ও বহুতল পার্কিংয়ের দাবিতে সরব শিলিগুড়ির আইনজীবীরা

শিলিগুড়ি: নতুন আদালত ভবন নির্মাণ এবং দীর্ঘদিনের পার্কিং সমস্যা মেটাতে বহুতল পার্কিং তৈরির দাবিতে সরব হলেন শিলিগুড়ি আদালতের আইনজীবীরা। শুক্রবার আদালত চত্বর পরিদর্শনে আসেন রাজ্যের আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস ও পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। এদিন দুই মন্ত্রী আদালত চত্বর ঘুরে দেখেন। তাঁদের কাছে আইনজীবীরা বর্তমান আদালত ভবনের পরিকাঠামোগত সমস্যা এবং দীর্ঘদিনের পার্কিং সংকটের কথা তুলে ধরেন। দ্রুত নতুন আদালত ভবন নির্মাণের পাশাপাশি আদালত চত্বরে বহুতল পার্কিং তৈরির দাবিও জানান তাঁরা। প্রসঙ্গত, কিছুদিন আগেই বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু শিলিগুড়ি আদালত পরিদর্শনে এসেছিলেন। সেই সময়ও আইনজীবীরা তাঁর কাছে নতুন আদালত ভবন ও বহুতল পার্কিংয়ের দাবি জানিয়েছিলেন। ফলে দীর্ঘদিনের এই দাবি নিয়ে ফের প্রশাসনিক তৎপরতা শুরু হওয়ায় আশার আলো দেখছেন আইনজীবীরা। এদিন আদালত পরিদর্শনের পাশাপাশি ‘ঘর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে আইনজীবীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস জানান, নতুন আদালত ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তাঁর এই আশ্বাসে দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা তৈরি হয়েছে আইনজীবী মহলে।

১৫ আগস্টের তিন দিন পর, নদিয়ার ‘স্বাধীনতা দিবস’

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নতুন আদালত ভবন ও বহুতল পার্কিংয়ের দাবিতে সরব শিলিগুড়ির আইনজীবীরা

আপডেট : ১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার