মালদা: বিজেপির তেরঙ্গা যাত্রাকে কেন্দ্র করে দুই মহিলা নেত্রীর হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়াল মালদায়। আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছেন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির মুখপাত্র তন্দ্রা পাল। তাঁর দাবি, মারধরের ঘটনায় ঠোঁট ও মুখে আঘাত লেগেছে। ঘটনাস্থল থেকেই সোশ্যাল মিডিয়ায় লাইভ করে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে প্রতিকারের আবেদন জানান তিনি। বুধবার বিকেলে পুড়াটুলির বিজেপি কার্যালয় থেকে তেরঙ্গা যাত্রা বের হয়। মিছিল শেষে ছবি তোলা নিয়ে তন্দ্রা পাল ও বিজেপি নেত্রী তনুশ্রী দাসের মধ্যে বচসা বাধে। অভিযোগ, সেই বচসা থেকেই হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। তন্দ্রার অভিযোগ, তাঁকে মারধর করা হয়েছে। ঘটনায় থানায় অভিযোগ করবেন বলেও জানান তিনি। যদিও দলের জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের দাবি, ‘‘ঘরের মধ্যে দুই মহিলার ঝগড়া হয়েছে।’’ ঘটনার বিষয়ে অভিযুক্ত তনুশ্রী দাসের বক্তব্য পাওয়া যায়নি।
০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩
BREAKING :
বিজেপির তেরঙ্গা যাত্রায় দুই নেত্রীর হাতাহাতি, উত্তেজনা মালদায়
-
নতুন গতি - আপডেট : ১৪ অগাস্ট ২০২৬, শুক্রবার
- 102
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder























