কাটোয়া: পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি ও হামলার অভিযোগ উঠেছে। ভূমি ও ভূমি সংস্কার দফতরে মুহুরির কাজ করা এক ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ টাকা চাওয়ার অভিযোগে কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারী সুজন ঘোষ কয়েকজন স্থানীয় বিজেপি নেতা-কর্মীর নামও পুলিশকে জানিয়েছেন। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। অভিযোগ, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ লাঠি, রড ও শাবল-সহ বিভিন্ন অস্ত্র নিয়ে কয়েকজন সুজনের বাড়িতে চড়াও হন। নিজেদের বিজেপি কর্মী বলে পরিচয় দিয়ে তাঁর কাছে ৫ লক্ষ টাকা দাবি করা হয়। টাকা না দিলে সরকারি দফতরে কাজ করতে এবং এলাকায় থাকতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগপত্রে বিশ্বজিৎ অধিকারী ওরফে গুপি, অতনু সাহা ও ধীরাজ দাসের নাম উল্লেখ করেছেন সুজন। তাঁর দাবি, কাটোয়া নগর মণ্ডল সভাপতি সুমন দেবনাথের নির্দেশেই টাকা চাওয়া হয়। অভিযোগ, প্রাথমিকভাবে ২০ হাজার টাকা দেওয়ার পর বাকি টাকা দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয়। এমনকি শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। শুক্রবার থানায় অভিযোগের পর তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ অস্বীকার করে সুমন দেবনাথ বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা। অভিযোগ প্রমাণিত না হলে মানহানির মামলা করার হুঁশিয়ারি দেন তিনি। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার। তৃণমূল নেতা দেব টুডুও ঘটনার তদন্ত ও পদক্ষেপের দাবি জানান।
১০ অগাস্ট ২০২৬, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
কাটোয়ায় বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, ৫ লক্ষ টাকা দাবির নালিশ
-
নতুন গতি - আপডেট : ১০ অগাস্ট ২০২৬, সোমবার
- 12
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















