০৭ অগাস্ট ২০২৬, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩৩

রেশন, মিড-ডে মিল, আবাস—একদিনেই তিন প্রকল্পে খাদ্যমন্ত্রীর কড়া নজরদারি

উত্তর ২৪ পরগনা, বনগাঁ: প্রশাসনিক কাজে গতি আনতে এবং সরকারি প্রকল্পের বাস্তব চিত্র খতিয়ে দেখতে আচমকাই বনগাঁর বোয়ালদহ ও মনিগ্রামে পরিদর্শনে গেলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। বুধবারের এই ‘সারপ্রাইজ ভিজিট’-এ রেশন ব্যবস্থা, মিড-ডে মিল এবং আবাস যোজনার কাজ সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। প্রথমে মনিগ্রামের শুকপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিলের খাবার খান মন্ত্রী। খাবারের মান, পরিচ্ছন্নতা ও পরিবেশনের ব্যবস্থা খুঁটিয়ে দেখেন তিনি। পরে একটি রেশন দোকানে গিয়ে খাদ্য দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিককে ডেকে পাঠিয়ে উপভোক্তাদের দেওয়া গমের গুণমান পরীক্ষা করেন। রেশন বণ্টনে কোনো অনিয়ম বা কারচুপি হচ্ছে কি না, তাও সরাসরি যাচাই করেন। এরপর বোয়ালদহ গ্রামে আবাস যোজনার ঘর নির্মাণের অগ্রগতি ও বরাদ্দ প্রক্রিয়া পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। উপভোক্তাদের সঙ্গে কথা বলে প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি যশোর রোডের ধারে চিহ্নিত মৃত ও শুকনো গাছের ডাল অপসারণের কাজও ঘুরে দেখেন। পরিদর্শনে কয়েকটি ক্ষেত্রে ত্রুটি ও প্রশাসনিক গাফিলতির ইঙ্গিত পেয়ে ক্ষোভ প্রকাশ করেন অশোক কীর্তনিয়া। সরকারি প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না বলে সংশ্লিষ্ট আধিকারিকদের কড়া বার্তা দেন তিনি।

সর্বাধিক পাঠিত

পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাড়ি থেকে উধাও শিশু, চাঞ্চল্য কোচবিহারে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রেশন, মিড-ডে মিল, আবাস—একদিনেই তিন প্রকল্পে খাদ্যমন্ত্রীর কড়া নজরদারি

আপডেট : ৭ অগাস্ট ২০২৬, শুক্রবার