মোল্লা জসিমউদ্দিন : বায়ার তাদের নতুন ছত্রাকনাশক জিভানা ™ স্মার্টলঞ্চ করার ঘোষণা করল।এটি বায়ারের নতুন প্রজন্মের ছত্রাকনাশক যা তৈরি করা হয়েছে গুরুত্বপূর্ণ ফসলকে ডাউনি মিলডিউ (পাতার ওপর হলুদ বা হালকা সবুজ ছোপ) এবং নাবি ধ্বসা রোগের মতো বিধ্বংসী রোগের হাত থেকে রক্ষা করার জন্য। জিভানা™ স্মার্ট এর মধ্যে রয়েছে এফআরএসি গ্রুপ ৪৯ এর অধীন নতুন সক্রিয় উপাদানের শক্তি। এর ফলে জিভানা™ স্মার্ট শশা, লাউ বা কুমড়ো জাতীয় সব্জি, আলু ও টোম্যাটোর মতো ফসলের রোগ খুব ভালভাবে প্রতিরোধ করতে পারে।ফলে কৃষকদের ফসলের গুণমান ভাল হয়, উৎপাদন বাড়ে এবং তাদের সবচেয়ে বেশি লাভ হয়।হর্টিকালচার বা উদ্যানজাত শস্যেরবিধ্বংসী ক্ষতি করতে পারে ডাউনি মিলডিউ এবং নাবি ধ্বসা রোগ। কীটনাশক খাতে কৃষকদের মোট যা খরচ হয়, অনেক সময় তার অর্ধেকই চলে যায় এই রোগ প্রতিরোধে। এখন আবহাওয়ার ধরন বদলাচ্ছে, আর্দ্রতা থাকছে অনেক বেশি সময় ধরে। এর জেরে রোগের তীব্রতা আরও বাড়ছে। ফলে চাষিদের দরকার উদ্ভাবনমূলক সমাধান যা দিতে পারে নির্ভরযোগ্য, দীর্ঘস্থায়ী নিরাপত্তা এবং দিতে পারে সুস্থায়ী চাষের ধরন। জিভানা™ স্মার্ট এই চ্যালেঞ্জের মোকাবিলা করে একেবারে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমেযা ছত্রাকের মতো দেখতে জলজ অণুজীবের বিরুদ্ধে একেবারে সেরা প্রতিরোধ গড়ে তুলতে পারে। এই সমাধান সূত্রের রয়েছে অসাধারণ কার্যকারিতা যার দরুণ এমনকী বৃষ্টির মধ্যেও প্রতিরোধ ক্ষমতা টিকে থাকে ৭ থেকে ১৪ দিন। এর বৃষ্টি প্রতিরোধী ক্ষমতা এবং বেড়ে ওঠা পাতা এবং নতুন গজিয়ে ওঠা গাছ, দুটোকেই রক্ষা করার ক্ষমতা রয়েছে। এর ফলে চাষিরা সম্পূর্ণ ফসল চক্রের মধ্যে খুব ভাল করে রোগ প্রতিরোধ করতে পারেন।
০৪ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১৯ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
জিভানা স্মার্ট ডাউনি মিলডিউ এবং নাবি ধ্বসা রোগ দমনে অত্যন্ত কার্যকর
-
নতুন গতি - আপডেট : ৩ অগাস্ট ২০২৬, সোমবার
- 32
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
















