সংবাদাতা,ডিব্রুগড় : ৩ আগস্ট,কিছুদিন আগে এক অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট ভয়াবহ বন্যার ফলে উজান অসমে যে ব্যাপক ধ্বংসযজ্ঞ নেমে এসেছে, তার মোকাবিলায় অসমের সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং প্রতিষ্ঠানসমূহ ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, অসম সরকারও যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সহায়তা ও ত্রাণ প্রদান করে চলেছে।সমাজের দুর্যোগকালে সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ডিব্রুগড় প্রেস ক্লাবও অসমের সাম্প্রতিক ভয়াবহ বন্যাজনিত পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যে ক্লাবের সীমিত তহবিল থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ (একান্ন) হাজার টাকা অনুদান প্রদান করেছে। এই উপলক্ষে ২ আগস্ট রাতে “ডিব্রুগড় প্রেস ক্লাবে”র সভাপতি মানস জ্যোতি দত্ত, সাধারণ সম্পাদক রিপুঞ্জয় দাস এবং সহ- সভাপতি অনিল পোদ্দার ডিব্রুগড়স্থিত মুখ্যমন্ত্রীর সচিবালয়ে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর হাতে অনুদানের চেক তুলে দেন। সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ডিব্রুগড় প্রেস ক্লাবের প্রতিনিধিদলকে এই সামাজিক দায়বদ্ধতার জন্য ধন্যবাদ জানান। তিনি ডিব্রুগড় প্রেস ক্লাবের নতুন ভবন নির্মাণের অগ্রগতির বিষয়েও খোঁজখবর নেন। পাশাপাশি, ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারিভাবে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাসও দেন।অসমের অন্যতম প্রাচীন, প্রায় পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী “ডিব্রুগড় প্রেস ক্লাব” আবারও প্রমাণ করল যে, প্রতিষ্ঠানটি সমাজের প্রতি দায়বদ্ধ এবং মানবিক ও সামাজিক মূল্যবোধে বিশ্বাসী একটি দায়িত্বশীল সংগঠন। এই উদ্যোগের মাধ্যমে ক্লাবটি তার কর্তব্য, দায়িত্ব ও সামাজিক অঙ্গীকারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
০৪ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১৯ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ডিব্রুগড় প্রেস ক্লাবের ৫১ হাজার টাকার আর্থিক অনুদান
-
নতুন গতি - আপডেট : ৩ অগাস্ট ২০২৬, সোমবার
- 15
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
















