০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ২৪ আষাঢ় ১৪৩৩

পর্ণশ্রীর পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে

পর্ণশ্রী: দক্ষিণ কলকাতার পর্ণশ্রী থানার অন্তর্গত ইউনিক পার্ক দেবালয় এলাকার একটি পুকুর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে বুধবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা নন। পুকুরে দেহ ভাসতে দেখে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পর্ণশ্রী থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়।

প্রাথমিকভাবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বা কীভাবে তাঁর দেহ পুকুরে এল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পর্ণশ্রী থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির পরই মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত রহস্য সামনে আসবে বলে পুলিশের অনুমান। ঘটনাকে ঘিরে এলাকায় কৌতূহল ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পর্ণশ্রীর পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে

আপডেট : ৮ জুলাই ২০২৬, বুধবার