০৮ জুলাই ২০২৬, বুধবার, ২৩ আষাঢ় ১৪৩৩
০৮ জুলাই ২০২৬, বুধবার, ২৩ আষাঢ় ১৪৩৩

অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে বর্ণাঢ্য মিছিলের আয়োজন মহিলাদের

নিউজ ডেস্ক: ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারির ১৫/১২৩ নং বুথের মহিলারা জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে একত্রে এক বর্ণাঢ্য মিছিলে পা মেলায়।মিছিলে প্রচুর মহিলা অংশগ্রহণ করে।বাজনার তালে মহিলারা নেচে উঠে।পাশাপাশি গেরুয়া আবির খেলে এলাকার বাসিন্দাদের মিষ্টি মুখ করানো হয়।

লক্ষ্মীর ভান্ডারের বদলে বিজেপির রাজ্য সরকার মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্প চালু করেছে।মহিলারা প্রতিমাসে তিন হাজার টাকা পাবে।জুলাই মাস থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে। এরপরই বিভিন্ন এলাকার মতো ধূপগুড়িতেও মহিলারা আনন্দ উল্লাসে মেতে উঠে।এক মহিলা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মা বোনদের কথা ভেবে অন্নপূর্ণা যোজনা চালু করেছে।আমরা তিন হাজার টাকা পেয়েছি। রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই।আমাদের মতো সব মহিলারা জানি অন্নপূর্ণা যোজনা টাকা পায়।তবে অন্নপূর্ণা যোজনা নিয়ে যতটা না উল্লাস দেখা যাচ্ছে তার থেকে বেশি বিক্ষোভের ছবি রাজ্য জুড়ে ফুটে উঠেছে।জলপাইগুড়ি জেলার একাধিক জায়গাতে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বঞ্চিত মহিলাদের বিক্ষোভ সামিল হয়েছে।কোথাও পথ অবরোধ আবার কোথাও পুরসভা,গ্রাম পঞ্চায়েত গিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে।বঞ্চিতদের কথায় আবেদন জানিয়েও আমরা টাকা পায়নি।কি কারণে আমাদের টাকা দেওয়া হল না তা জানানো হয়নি।এখন দেখার বিষয় কতজন মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পায়।

পরাজয়ের মুখ থেকে মিশরের বিরুদ্ধে জয়, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে বর্ণাঢ্য মিছিলের আয়োজন মহিলাদের

আপডেট : ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার