১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২৯ আশ্বিন ১৪৩৩

১০ জনের দল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোতে গেল

নিউজ ডেস্ক: ১০ জনের দল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে। রাউন্ড অব ১৬-তে বেলজিয়ামের বিপক্ষে খেলবে তারা।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে ২৪ বছর খরা ঘুচিয়ে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতল তারা।

ম্যাচের প্রথমার্ধে ফোলারিন বালোগুনের গোলে এগিয়ে যায় আমেরিকা। তবে দ্বিতীয়ার্ধে তারিক মুহারেমোভিচের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বালোগুন। ম্যাচের বাকি ২৬ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে বসনিয়া। একের পর এক আক্রমণ চালায় তারা। কিন্তু যুক্তরাষ্ট্রের রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। বহু সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি বসনিয়া।

ম্যাচের ৮২ মিনিটে দুর্দান্ত এক বাঁকানো ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন মালিক টিলম্যান। তার সেই অনবদ্য গোলেই মার্কিন যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত।

এই জয়ে শেষ ষোলোতে উঠে এসেছে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী সোমবার সিয়াটলে রাউন্ড অব ১৬-এ তাদের প্রতিপক্ষ হবে বেলজিয়াম।

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

১০ জনের দল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোতে গেল

আপডেট : ৩ জুলাই ২০২৬, শুক্রবার