২১ জুন ২০২৬, রবিবার, ৬ আষাঢ় ১৪৩৩
২১ জুন ২০২৬, রবিবার, ৬ আষাঢ় ১৪৩৩

সরকারি বাস পরিষেবার দাবিতে পরিবহন মন্ত্রীর কাছে স্মারকলিপি

বিশেশ্বর রায়, ক্রান্তি: দীর্ঘদিন ধরে সরকারি বাস পরিষেবার অভাবে ভোগান্তির শিকার ক্রান্তি ব্লকের সাধারণ মানুষ। এই পরিস্থিতির পরিবর্তনের দাবিতে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন ও অর্থ দপ্তরের মন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিলেন এলাকার বাসিন্দারা।

ক্রান্তি মাল মন্ডল পাঁচ সভাপতি দীপক উড়াও বলেন ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা, ক্রান্তি, চাপাডাঙ্গা ও চেংমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় বর্তমানে কোনো সরকারি বাস পরিষেবা চালু নেই। ফলে ছাত্রছাত্রী, শ্রমিক, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ যাত্রীদের শিলিগুড়ি ও জলপাইগুড়ির মতো গুরুত্বপূর্ণ শহরে যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি অনুযায়ী, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (NBSTC)-র একটি স্মারকলিপি জমা করা হল। অন্তত চারটি বাস এই অঞ্চলে চালু করার। প্রস্তাবিত রুট অনুযায়ী, দুটি বাস গঙ্গাদেবী মার্কেট থেকে শিলিগুড়ি ও জলপাইগুড়ি পর্যন্ত এবং বাকি দুটি বাস ক্রান্তি মার্কেট থেকে শিলিগুড়ি ও জলপাইগুড়ি পর্যন্ত চলাচল করবে।

আবেদনকারীদের মতে, এই বাস পরিষেবা চালু হলে হাজার হাজার মানুষ উপকৃত হবেন এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে যাতায়াত অনেক সহজ হয়ে উঠবে। এখন এলাকাবাসীর নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।

রেললাইনের পাশে পড়ে যুবক, আত্মহত্যার চেষ্টা নাকি দুর্ঘটনা? ধোঁয়াশায় বামনহাট

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সরকারি বাস পরিষেবার দাবিতে পরিবহন মন্ত্রীর কাছে স্মারকলিপি

আপডেট : ২১ জুন ২০২৬, রবিবার