০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩

চাঁচল কলেজে মহাসমারোহে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, ছাত্রছাত্রীদের উৎসাহী অংশগ্রহণ

মালদা: উত্তর মালদার ঐতিহ্যবাহী চাঁচল কলেজ-এ মহাসমারোহে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস।শনিবার রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি মালদার এই শিক্ষাপ্রতিষ্ঠানেও দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।কলেজের আইকুয়াক ইতিহাস বিভাগ ও বাংলা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা,অঙ্কন প্রতিযোগিতা এবং প্রবন্ধ রচনা প্রতিযোগিতা। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেন কলেজ কর্তৃপক্ষ।

আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড.উত্তম পাল।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নৃপেণ বর্মন।পশ্চিমবঙ্গের ঐতিহ্য,সংস্কৃতি ও ইতিহাস নিয়ে তাঁরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং নতুন প্রজন্মকে রাজ্যের সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক ড.মহ মহিদুর রহমান। রাজ্য সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের এই উদ্যোগে ছাত্রছাত্রীদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।কলেজ চত্বরে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় হয়ে ওঠে।

৩৫০ বছরের ছয় বুড়োর পুজো, আজও অটুট উন্মাদনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চাঁচল কলেজে মহাসমারোহে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, ছাত্রছাত্রীদের উৎসাহী অংশগ্রহণ

আপডেট : ২০ জুন ২০২৬, শনিবার