২৩ অগাস্ট ২০২৬, রবিবার, ৬ ভাদ্র ১৪৩৩
২৩ অগাস্ট ২০২৬, রবিবার, ৬ ভাদ্র ১৪৩৩

১০০ দিনের কাজকে দুর্নীতিমুক্ত করার জন্য উঠেপরে লেগেছে বিজেপি

দেবজিৎ মুখার্জী, কলকাতা: তৃণমূল আমলে ১০০ দিনের কাজে সীমাহীন দুর্নীতি হয়েছে। তাতে চূড়ান্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এবার সবদিক বিচার করেই তিনি পথে নেমেছেন। রাজ্যে ১২৫ দিনের কাজের প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে জেলাশাসকদের কড়া নির্দেশিকা পাঠাল রাজ‌্য সরকার। নবান্নের সুস্পষ্ট নির্দেশ, ‘মহাত্মা গান্ধী ন‌্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ‌্যারেন্টি স্কিম’ বা ‘এমজিএনআরইজিএস’ প্রকল্পের বাস্তবায়নে আগের থেকে অনেক বেশি সতর্ক থাকতে হবে জেলাশাসকদের।

সোমবার মুখ‌্যসচিব জেলাশাসকদের এই নির্দেশ পাঠিয়ে জানিয়েছেন, জেলাশাসকদের দায়বদ্ধতার পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখতে দফায় দফায় নজরদারি চালাতে হবে। তৃণমূল আমলে সীমাহীন দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। মুখ‌্যমন্ত্রী আগেই  জানিয়েছিলেন, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনা বাদে কেন্দ্রীয় সরকারের নয়া নামকরণ অনুযায়ী ভিবিরামজি প্রকল্প শুরু হবে জুনের প্রথম সপ্তাহ থেকেই।

সেই মতো এদিন মুখ‌্যসচিব জেলাশাসকদের জানিয়েছেন, এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের যে আইন রয়েছে, তা পুরোপুরি মেনে চলতে হবে। কঠোরভাবে মানতে হবে আর্থিক গাইডলাইনও। এর আগে এই প্রকল্প ঘিরে বারবার উঠেছে দুর্নীতির অভিযোগ। ফের যাতে তার পুনরাবৃত্তি না হয়, সেজন‌্য আগে থেকেই প্রশাসন সর্তক থাকতে চাইছে বলে মনে করছে আমলা মহল। এদিন তাই নির্দেশিকায় মুখ‌্যসচিব জেলাশাসকদের বলেছেন, আগের অভিজ্ঞতা অনুযায়ী, ভুল পরিকল্পনা, নজরদারির বাইরে বেশ কাজের অনুমোদন দেওয়া, বেঠিক বাস্তবায়ন, সঠিকভাবে তথ‌্য যাচাই না করা, বিভিন্ন বিধি অমান‌্য করা, কাজ শেষ করতে দেরি, এমআইএস আপডেটে বিলম্ব, কাজের যথেষ্ট পরিদর্শন না করা, দুর্বল সামাজিক সমীক্ষা এবং পর্যাপ্ত তথ‌্য না রাখায় এই প্রকল্পটিকে সঠিকভাবে বাস্তবায়িত হয়নি।

দৃষ্টিহীন ছাত্রদের উদ্যোগে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন ৩ দৃষ্টিহীন ছাত্রসহ ২০ জন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

১০০ দিনের কাজকে দুর্নীতিমুক্ত করার জন্য উঠেপরে লেগেছে বিজেপি

আপডেট : ৯ জুন ২০২৬, মঙ্গলবার