১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

“কলকাতায় চালু হচ্ছে ওয়াটার মেট্রো: শুভেন্দু অধিকারী

আনজুম মুনীর, কলকাতা: এবার বিজেপি সরকার চালু করতে চলেছে ওয়াটার মেট্রো। বৈঠকেই এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur), এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। ভারত সরকার ১৭টি নদীপথে বা সমুদ্র লাগোয়া শহরে ওয়াটার মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ১৮তম শহর হিসাবে যুক্ত হচ্ছে কলকাতা”।

মুখ্যমন্ত্রী আরও বলেন, সাগরমালা ১এ বিগত রাজ্য সরকার যুক্ত হয়নি। তার খেশারদ বাংলাকে দিতে হয়েছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে কমিটি তৈরি করতে বলা হয়েছিল, তাও তৈরি করা হয়নি। তবে এবার খুব খুশির খবর পেয়েছি আমরা গতকালই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমোদনে সাগরমালা -২ দেশে অনুমোদিত হয়েছে। সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সাগরমালার প্রপোজাল আমরা তৈরি করব এবং ২২ হাজার ৭০০ কোটি টাকার প্রস্তাবনা রেডি করব আগামী পাঁচ বছরের জন্য।”

এই অর্থবর্ষেও বেশ কিছু প্রকল্পের কাজ হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এর মধ্যে বন্দর সংযুক্তিকরণ (Port Connectivity), কোস্টাল শিপিং, কোস্টাল কমিউনিটি ডেভেলপমেন্ট ও কোস্টাল ফিশিং ইনফ্রাস্টাকচার রয়েছে।সাগর কাকদ্বীপ, নামখানা থেকে শুরু করে খেজুরির তালপাটি থেকে ওড়িশার সীমান্তে উদয়পুর পর্যন্ত মৎসজীবীরা যে কষ্টে রয়েছেন, উপকূলীয় মৎস উন্নয়নের মাধ্যমে তাদের উন্নয়ন করা হবে। ঝড়খালি, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে বকখালি, সন্দেশখালি, গোসাবা, বাসন্তী- যতগুলি উপকূলীয় এলাকার উন্নয়ন করা হবে।

সর্বাধিক পাঠিত

অস্ট্রেলিয়ান ওপেন: সেমিফাইনালে উঠলেন সিন্ধু, কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচির কাছে হারলেন তানভি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

“কলকাতায় চালু হচ্ছে ওয়াটার মেট্রো: শুভেন্দু অধিকারী

আপডেট : ৬ জুন ২০২৬, শনিবার