সেখ আজফার হোসেন, বাঁকুড়া : শনিবার বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামল সাঁতরার সমর্থনে তারকাদের ভোট প্রচারে জনজোয়ার। এদিন বিকাল ৪ টায় বাঁকুড়ার ইন্দাস থানার সামনে থেকে সিনেমাতলা পর্যন্ত একটি রোড শোর আয়োজন করা হয়। প্রচারে উপস্থিত ছিলেন বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ও চিত্র তারকা নুসরাত জাহান,সোহম চক্রবর্তী, হিরণ , বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী , ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে ও ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ রবিউল হোসেন প্রমুখ। গ্রামের মানুষ চিত্র তারকাদের কাছ থেকে দেখতে রাস্তার দুপাশে ভিড় জমায়। এদিনের প্রচারে এলাকার কয়েক হাজার মানুষ অংশ নেন।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
শ্যামল সাঁতরার সমর্থনে তারকাদের প্রচারে জনজোয়ার৷
-
নতুন গতি - আপডেট : ৪ মে ২০১৯, শনিবার
- 9
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















