৩০ মে ২০২৬, শনিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩০ মে ২০২৬, শনিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিউড়ি জেলা আদালতে উড়ো ই-মেলে বোমাতঙ্ক, চিরুনি তল্লাশি

খান আরশাদ, বীরভূম:

পরপর একাধিক জেলা আদালতে বোমা হুমকির আবহে এবার আতঙ্ক ছড়াল বীরভূমের সিউড়ি জেলা আদালতে। বুধবার সকাল পৌনে ১১টা নাগাদ জেলা আদালতের অ্যাডমিনিস্ট্রেটরের কাছে একটি উড়ো ইমেইল আসে। সেখানে দাবি করা হয়, আদালত চত্বরে টাইমার-সহ বোমা রাখা হয়েছে এবং দুপুর ১২টার মধ্যে এজলাস ফাঁকা না করলে বিস্ফোরণ ঘটবে।

ইমেইল পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা জজ সিউড়ি থানাকে খবর দেন। ডিএসপি কুনাল মুখার্জীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও বম্ব স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তার স্বার্থে বিচারক, আইনজীবী, কর্মী ও বিচারপ্রার্থীদের আদালত চত্বর থেকে সরিয়ে দেওয়া হয়। পরে আদালত ভবন, এজলাস ও বিচারকদের আবাসনে তন্নতন্ন করে তল্লাশি চালানো হয়।

দীর্ঘ তল্লাশির পর অবশ্য কোনও সন্দেহজনক বস্তু মেলেনি। সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। আইনজীবী অনুশ্রী মণ্ডল প্রশাসনের তৎপরতার প্রশংসা করলেও আদালতের নিরাপত্তা আরও জোরদারের দাবি তুলেছেন। ইমেইলের উৎস খতিয়ে দেখছে পুলিশ।

খনি-শিল্পাঞ্চলে শান্তিতে ঈদুজ্জোহা পালিত

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সিউড়ি জেলা আদালতে উড়ো ই-মেলে বোমাতঙ্ক, চিরুনি তল্লাশি

আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার