২৩ অগাস্ট ২০২৬, রবিবার, ৬ ভাদ্র ১৪৩৩
২৩ অগাস্ট ২০২৬, রবিবার, ৬ ভাদ্র ১৪৩৩

যুব সাথী সহ বিভিন্ন প্রকল্পের আবেদন গ্রহণে ক্যাম্প

সেখ সামসুদ্দিন, ১৬ ফেব্রুয়ারিঃ সারা পশ্চিমবাংলার ২৯৪ টি বিধানসভা এলাকার সাথে মেমারি বিধানসভা এলাকাতেও ব্লক অফিস পৌরসভা প্রাঙ্গণে চালু হল যুব সাথী, লক্ষ্মী ভান্ডার, ভূমিহীন ক্ষেত মজুরদের সহায়তা প্রদানে ফর্ম পূরণের ক্যাম্প। মেমারি ১ ব্লক অফিসে সূচনা করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন মেমারি ক্রীড়া ও যুবকল্যাণ আধিকারিক পূর্বলীনা পাল সহ ব্লকের কর্মীবৃন্দ। পরে এসে ক্যাম্প পরিদর্শন করেন মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস, মেমারি ১ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সেখ আব্দুল হাকিম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ থেকে ফর্ম দেওয়া ও জমার ক্যাম্প শুরু এবং চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। পৌরসভাতেও সহকারী যুব কল্যাণ অফিসারের সঙ্গে পৌর কর্মীবৃন্দ কাজ করেন। উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। ব্লক ও শহরে ফর্ম নেওয়ার লাইনে যুবক যুবতীদের উৎসাহ ছিল নজর কাড়া।

সর্বাধিক পাঠিত

দৃষ্টিহীন ছাত্রদের উদ্যোগে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন ৩ দৃষ্টিহীন ছাত্রসহ ২০ জন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

যুব সাথী সহ বিভিন্ন প্রকল্পের আবেদন গ্রহণে ক্যাম্প

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার