২৩ অগাস্ট ২০২৬, রবিবার, ৬ ভাদ্র ১৪৩৩
২৩ অগাস্ট ২০২৬, রবিবার, ৬ ভাদ্র ১৪৩৩

বিজ্ঞান ও হস্তশিল্প প্রদর্শনী মেলা

এম ওয়াহেদুর রহমান,রতুয়া, মালদহ : রতুয়া ১ নং ব্লকের অন্তর্গত সামসী ,মতিগঞ্জের ইউনাইটেড অ্যাকাডেমির পরিচালনায় অ্যাকাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় একটি বিজ্ঞান ও হস্তশিল্প প্রদর্শনী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই প্রদর্শনী মেলার শুভ সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইউনাইটেড অ্যাকাডেমির সম্পাদক মোহা : ইশাহাক। ‘ শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে প্রয়োজন বিজ্ঞান ও হস্তশিল্প প্রদর্শনী ‘ শীর্ষক আলোচনা সভায় অংশ গ্ৰহন করেন সাহিত্যিক ও নাট্যকার এম ওয়াহেদুর রহমান,সামসী কলেজের ভুগোল বিভাগের অধ্যাপক ড.রামেশ্বর মুখার্জি, বিশিষ্ট শিক্ষক মোহা:রফিকুল ইসলাম , শিক্ষক মোহা: সাহাবুদ্দিন প্রমুখ । এম ওয়াহেদুর রহমান বলেন, সময়ের প্রেক্ষাপটে বিজ্ঞান ও হস্তশিল্প প্রদর্শনীর গুরুত্ব শিক্ষার্থীদের নিকটে অতিব গুরুত্বপূর্ণ। কেননা এই প্রদর্শনী শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতার সাথে সাথেই হাতে কলমে শিক্ষা দান করে।এই বিজ্ঞান মেলা ও প্রদর্শনীতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ষাট টি মডেল প্রদর্শন করেন। অংশ গ্ৰহন কারি ছাত্র মোহা : সুমন ও ছাত্রী কারিমা ইয়াসমিন বলেন , আমরা বিজ্ঞান মেলায় অংশ গ্ৰহন করতে পেরে খুব গর্বিত, এটা আমাদের শিক্ষা জীবনের চলার পথে পাথেয় হয়ে থাকবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক অমিতাভ পাট্টাদার , অধ্যাপক আমিনুল ইসলাম, বিশিষ্ট শিক্ষক মাসবুল হক, অধ্যাপক মুর্শেদুল হাসান প্রমুখ। বিজ্ঞান ও হস্তশিল্প প্রদর্শনী কমিটির পক্ষে অধ্যাপক ড .আমিনুল ইসলাম বলেন, আমি সকলের আন্তরিক সহযোগিতায় আমরা আজকে এই বিজ্ঞান ও হস্তশিল্প প্রদর্শনী করতে সক্ষম হয়েছি। আশা করি আগামী দিনে আরো বৃহত্তর বিজ্ঞান মেলা ও প্রদর্শনী করবো, যেন শিক্ষার্থীরা শিক্ষার সাথে সাথেই সৃজনশীলতায় উদ্যোগী হতে পারে। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনাইটেড অ্যাকাডেমির প্রধান শিক্ষক মাহাফিজুর রহমান।

মৃত্যুর সঙ্গে লড়ছে ক্যানসার আক্রান্ত স্ত্রী, থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দিয়ে মানবতার নজির স্বামীর

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিজ্ঞান ও হস্তশিল্প প্রদর্শনী মেলা

আপডেট : ৫ নভেম্বর ২০২৫, বুধবার