১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২৯ আশ্বিন ১৪৩৩

স্বর্গীয় ডাঃ বিপ্লব চ্যাটার্জী ৪২ তম জন্মদিনে প্রীতি ম্যাচ

সেখ সামসুদ্দিন, ৪ মেঃ স্বর্গীয় ডাঃ বিপ্লব চ্যাটার্জীর ৪২ তম জন্মদিন উপলক্ষ্যে মেমারি খাঁড়ো ফুটবল মাঠে ড্রিম ফুটবল একাডেমি ও রসুলপুর গ্রাস রুট ফুটবল একাডেমির মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়। এই প্রতিযোগিতা শুরুর আগে ডাক্তার বিপ্লব চ্যাটার্জীর ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দেওয়া হয়। একই সঙ্গে তার শিবালয় বাসভবনে ডাঃ বিপ্লব চ্যাটার্জীর ছবি সহ ফলক উন্মোচন করে তার প্রতি বাড়িটি উৎসর্গ করা হয়। এছাড়াও এদিন প্রায় শতাধিক খেলোয়ারদের নৈশভোজের আয়োজন করা হয়। এদিন মাঠে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি শেখ আব্দুল আলিম, খাঁড়ো যুবক সংঘের সাংস্কৃতিক সম্পাদক টিপু সুলতান ওরফে হাফিজুর রহমান, সেখ সবুর উদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং ড্রিম ফুটবল একাডেমির দুই কোচ পার্থ পাল ও প্রমোদ ভট্টাচার্য্য সহ ফুটবল প্রেমী অগণিত মানুষ। সেখ সবুর উদ্দিন ওরফে বাপি জানান স্বর্গীয় চিকিৎসকের উদ্যোগে এই ফুটবল কোচিং একাডেমি গঠন করা হয়।এই মাঠ থেকে আগামী দিনে উপযুক্ত খেলোয়াড় তৈরি করে কলকাতার প্রথম সারির টিম গুলিতে খেলার সুযোগ করে দিতেই নিয়মিত খেলোয়াড়দের নিয়ে পরীক্ষামূলক প্রীতি ম্যাচ করা হচ্ছে। এদিনের প্রতিযোগিতায় ৪-১ গোলে ড্রিম একাডেমি জয়ী হয়। এদিনের প্রতিযোগিতায় তিন গোল করে ম্যান অফ ম্যাচ নির্বাচিত হয় সুরঞ্জন বাগ।

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

স্বর্গীয় ডাঃ বিপ্লব চ্যাটার্জী ৪২ তম জন্মদিনে প্রীতি ম্যাচ

আপডেট : ৪ মে ২০২৫, রবিবার