লুতুব আলি, নতুন গতি : তৃণমূল কংগ্রেসের দর্শনকে মাঠে নেমে বাস্তবায়ন। মা মাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেস। এই দলের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্রমাগত যে বার্তা দিয়ে চলেছেন সেই বার্তাকে বস্তুনিষ্ঠভাবে বাস্তবায়ন করার অঙ্গীকার করেছে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কিষান ক্ষেতমজুর কংগ্রেস। হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কিশান খেত মজুর কংগ্রেসের সভাপতি চন্দ্রনাথ বসু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে বাগনান কেন্দ্রের বিধায়ক অরুনাভ সেন, পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু বলেছিলেন কৃষি জমিতে কৃষকদের সাথে থাকতে হবে, কৃষকদের সুখ-দুঃখের কথা শুনতে হবে, মা মাটি মানুষের সরকার কৃষকদের কল্যাণের জন্য যা যা করেছেন তা ব্যাপকভাবে প্রচার করতে হবে এবং তার পুরোপুরি ভাবে বাস্তবায়নও করতে হবে। এই কথা মাথায় রেখে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কিষান ক্ষেতমজুর কংগ্রেস বিভিন্ন কেন্দ্রের সভাপতিদের দায়িত্ব প্রদান করেন একেবারে সবুজ ধান জমিতে বসে। বাগনানের ধান জমিতে বসে যে সমস্ত নেতৃত্বরা বৈঠকে বসেছিলেন তাঁরা হলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কিষান ক্ষেতমজুর কংগ্রেসের সভাপতি চন্দ্রনাথ বসু, বিদ্যুৎ গাঙ্গুলী, দেবদাস হাজরা, তরুণ কান্তি ঘোষাল, দুধকুমার মালিক, লিয়াকত মোল্লা, বাবলু চ্যাটার্জি, সুব্রত পাত্র ও এলাকার কৃষকগণ।
২৪ অগাস্ট ২০২৬, সোমবার, ৭ ভাদ্র ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 



















