২৪ অগাস্ট ২০২৬, সোমবার, ৭ ভাদ্র ১৪৩৩
২৪ অগাস্ট ২০২৬, সোমবার, ৭ ভাদ্র ১৪৩৩

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে দেওয়াল পত্রিকা উদ্বোধন ও আরবি ভাষা দিবস উদযাপন

মনোয়ার হোসেন : বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের উদ্যোগে শুভ উদ্বোধন হলো বিভাগীয় দেওয়াল পত্রিকা “আল-নূর”।
বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র-ছাত্রী ও শিক্ষক মন্ডলীদের দ্বারা ‘বিশ্ব আরবি ভাষা দিবস’ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ফিতে কেটে দেওয়াল পত্রিকাটির উদ্বোধন করেন কলা ও অর্থনীতি বিভাগের ডীন প্রফেসর প্রদীপ চট্টোপাধ্যায়।
সারা বিশ্বে আরবি ভাষার ধর্মীয় গুরুত্ব যেমন রয়েছে তেমনি রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রত্যেকটা দিক থেকে এই ভাষা খুবই গুরুত্বপূর্ণ। ব্যবহারের দিক থেকে বর্তমান বিশ্বের চতুর্থতম ভাষা হল আরবি। এ জন্যই প্রায় চার দশক আগে ১৯৭৩ সালের জাতিসংঘের সাধারণ সভার ২৮তম অধিবেশনে আরবি ভাষাকে এর দাপ্তরিক ভাষার স্বীকৃতি দেওয়া হয়। ২০১২ সালে ইউনেস্কো এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ১৮ ডিসেম্বরকে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস ঘোষণা করে।
প্রতি বছরের ন্যায় এ বছরও নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এই বিশেষ দিবসটি উদযাপিত হয়। বুধবার বেলা ১২ টা নাগাদ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এর পর শুরু হয় বক্তব্যের পালা, যেখানে উদ্বোধনী বক্তব্য রাখেন কলা ও অর্থনীতি বিভাগের ডীন প্রফেসর প্রদীপ চট্টোপাধ্যায় মহাশয়। তিনি বর্তমান বিশ্ববাজারে আরবি ভাষা শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এরপর বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি ও ফারসি বিভাগের অধ্যাপক ডঃ মুহাম্মদ আশরাফ আলী। তিনি আরবি ভাষার বৈশিষ্ট্য ও বর্তমান বিশ্বে আরবি ভাষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রধান অধ্যাপক ডঃ শামীম নিজামী তার বক্তব্যে আরবি ভাষাদিবসের থিমের উপর বিস্তারিত আলোচনা করেন।
অধ্যাপক ডঃ আলমগীর ও আরবি ভাষা দিবস সম্পর্কে জ্ঞান গম্ভীর আলোচনা করেন। অতিথি প্রভাষক ডঃ মাসুম বিল্লাহ ছাত্রদের আরবি ভাষা শেখার বহুমুখী সুযোগ-সুবিধার বিষয়ে আলোকপাত করেন।
এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগের অধ্যাপক তনুশ্রী শিং মুর্মু। তিনি সাঁওতালি ভাষায় আরবি ভাষার প্রভাব সম্পর্কে জ্ঞান গম্ভীর আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠানটি আয়োজনে শিক্ষার্থী ও রিসার্চ স্কলারদের মধ্যে গুরুত্বপুর্ন ভূমিকা পালন করেন শেখ নিয়াজ আলী, হাসান আল মামুন, শেখ সোহরাব, আব্দুল হাকিম, ইব্রাহিম আনসারী, জাবিহুর রহমান এবং সাইদুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরবি বিভাগের গবেষক সেক নিয়াজ আলী, এবং সমাপনী ধন্যবাদ জ্ঞাপন করেন হাসান আল মামুন।
অবশেষে অধ্যাপক শামীম নিজামীর সমাপনী ভাষণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

ইথানল উৎপাদনের জ্বালায় বাজারে চিনির দাম অগ্নিমূল্য 

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে দেওয়াল পত্রিকা উদ্বোধন ও আরবি ভাষা দিবস উদযাপন

আপডেট : ৮ জানুয়ারী ২০২৫, বুধবার