সেখ আব্দুল আজিম ডানকুনি : শেখ আসরাফ আলীর উদ্যোগে ডানকুনি তৃণমূল কংগ্রেস ২ নম্বর ওয়ার্ড খরিয়াল বাজারে ৮০ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীকে সংবর্ধনা এবং একটি করে গাছের চারা তুলে দেয়া হল। উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আশরাফ আলী ও ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা সবনাম এবং ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবিরুল আলম টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি এ ছাড়া ছিলেন পরিবেশ কর্মী শেখ মাবুদ আলী আগামী প্রজন্মকে সবুজের ছোঁয়ায় আনতে ৮০ জন ছাত্র-ছাত্রীকে বিশেষ সম্মানের সঙ্গে একটি করে শিশু বৃক্ষ তুলে দেয়া হয়। এছাড়াও পরিবেশ দূষণ রোধ করার স্বার্থে জল অপচয় প্লাস্টিক ও থার্মোকল বর্জনের বিষয় নিয়ে আলোকপাত করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চন্ডীতলা ১ নম্বর ব্লকের কর্মদক্ষ সেখ মোশারফ আলী।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















