২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

খয়রাশোলের ছোড়া গ্রামে আগুনে ভষ্মিভূত বাড়ি

খান আরশাদ, বীরভূম:

বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার ছোড়া গ্রামের বাগ্দী পাড়ায় আগুনে ভস্মীভূত হল ৫ টি বাড়ি। আগুনে গান্ধী বাগ্দী, মানিক বাগ্দী, বিশ্বনাথ বাগ্দী, বিষ্ণু বাগ্দী ও কৃষ্ণ বাাগ্দীর বাড়ী ভষ্মীভূত হয়ে যায়। বাড়ীগুলোর মধ্যে থাকা ১৩টি হাঁস, ৯বিঘা জমির ধান, ১টি ছাগল, ১ টি গরু সহ বাড়ীর অন্যান্য গৃহসামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানান সম্ভবত ইলেক্ট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান।আগুন লাগার খবর চাউর হতেই প্রতিবেশী তথা রুপুষপুর গ্রাম পঞ্চায়েত প্রধান স্বপন বাগ্দী সহ স্থানীয় গ্রামবাসী, এমনকি পার্শ্ববর্তী গ্রামের লোকজনও ছুটে আসেন আগুন নেভানোর লক্ষ্যে। খবর দেওয়া হয় দমকল বিভাগে। ততক্ষণে গ্রামবাসীদের উদ্যোগে দুটি জল পাম্প লাগিয়ে আগুন নেভানোর মরিয়া চেষ্টা চালান।পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন লোকপুর থানার পুলিশ, রূপুষপুর অঞ্চল তৃনমূল সভাপতি শঙ্কর গড়াই সহ অন্যান্যরা।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

খয়রাশোলের ছোড়া গ্রামে আগুনে ভষ্মিভূত বাড়ি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার